ছাতক প্রতিনিধি:-
সুনামগঞ্জের ছাতক উপজেলার আশেপাশে ইউনিয়নে গ্রামীণফোন নেটওয়ার্ক বিভ্রাটে অতিষ্ট হয়ে উঠেছেন গ্রাহকরা।দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক বিড়ম্বনার শিকার এখানকার গ্রামীন ফোন গ্রাহকরা।গ্রামীনফোন কোম্পানীর টাওয়ারে কার্যকারীতা খুবই দুর্বল। শিল্প নগরী ও ব্যবসায়ীক এলাকা ছাতক সহ উপজেলার,কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও,হাসনাবাদ,কালারুকা রাজাপুর ,সৈদেরগাঁও ধারনসহ কয়েকটি গ্রামে এক বছরের অধিক সময় ধরে চলছে নেটওয়ার্ক সমস্যা। বিষয়টি নিয়ে ইতিপুর্বে ছাতকস্থ গ্রামীন ফোন কাষ্টমার কেয়ারের সামনে মানববন্ধন পালন করলেও সুফল পাননি গ্রাহকরা।
এর আগে গ্রামীন ফোন নেটওয়ার্ক বিড়ম্বনা নিয়ে গোবিন্দগঞ্জেও মানববন্ধন পালিত হয়েছিল।বর্তমান পরিস্থিতিতে নেটওয়ার্কের এ সমস্যা প্রকট আকার ধারণ করছে।অপরদিকে একেক সময় ২ জিতেও নেটওয়ার্ক পাওয়া যায়না এমন কি প্রায় এলাকায় ঘরের ভিতরে ফোনে কথা বলাও সম্বব হয়না।
গ্রাহকদের অভিযোগ গ্রামীন ফোনের সার্ভিস সেন্টারে নিয়োজিত কর্মীরা এর সঠিক সমাধান দিতে পারছেন না। ডিজিটাল যুগে এমন নেটওয়ার্ক বিভ্রাট গ্রাহকরা কিছুতেই মেনে নিতে পারছেন না।উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গ্রামীন ফোন গ্রাহক মনির মিয়া, ছৈল মিয়া, আবুল কাশেম, সেলিম আহমদ, হোসেন আহমদ, বিল্লাল আহমদ, লাল মিয়া, আনোয়ার হোসেন জানান, স্থান ভেদে নেটওয়ার্ক আপ-ডাউন করছে। বর্তমানে ইন্টারনেট একেবারে ধীরগতির হয়ে গেছে। করোনা ও বন্যা পরিস্থিতির মধ্যে এ অবস্থা থেকে উত্তরণের দাবি জানিয়েছেন তারা। নেটওয়ার্ক সমস্যার বিষয়ে জানতে গ্রামীন ফোনের ১২১ নাম্বারে কল দিয়ে অভিযোগ করার প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও ব্যবস্থা নেয়নি গ্রামীণ ফোন কতৃপক্ষ এমন অভিযোগও রয়েছে।এলাকাজুড়ে গ্রামীন ফোনের নেটওয়ার্কের খুবই খারাপ অবস্থা। গ্রামীণ ফোন সিম নম্বর ব্যবহারকারীরা রীতিমত চরম দুর্ভোগে পড়েছেন।
এখানে কয়েক হাজার মানুষ গ্রামীনফোনের সিম ব্যবহার করে। তারপরও কোম্পানী বিষয়টি নজরে নিচ্ছেন না বলে অভিযোহ গ্রাহকদের। গ্রামীন সিমের নেটওয়ার্ক এমন অবস্থা চলতে থাকলে গ্রামীনফোন সিম ব্যবহারকারী গ্রাহকরা অপারেটর বদলানোরও চিন্তা ভাবনা করছেন। গ্রামীন ফোনের এমন বাজে সার্ভিসের জন্য এখানকার সংবাদ মাধ্যম কর্মীরা দারুন অসুবিধার মধ্যে পড়েছেন। সংবাদ কর্মী আরিফুর রহমান মানিক বলেন নেটওয়ার্কের কারনে অনলাইনে কোনো কাজ করা সম্বব হয়না লেবটব বা ফোন নিয়ে নেটওয়ার্ক খোজতে এ ঘরের বাহিরে দৌড়াতে হয়।এবল নেটওয়ার্ক সমস্যার কারনে সঠিক সময়ে সংবাদ (নিউজ) আদান প্রদান করতে পারছেন না। প্রতিবেদক এম এইচ খালেদ জানান তার ঘরে এবং হাসনাবাদ এলাকায়ও একই অবস্থা বিদায় তিনি অন্য অপারেটার দিয়ে ইন্টারনেট ব্যবহার করছেন তবে গ্রামীন ফোন নাম্বার অনেক পুরানা হওয়াতে এটা বদলাতেও পারছেন আর প্রয়োজনে ফোনে কেউ পাচ্ছেনা সব সময় ফোন অন থাকলেও অনেকেই বলেন বন্ধ দেখায় এমতা অবস্থায় গ্রামীনফোন কর্তৃপক্ষ সমাদান মা করলে অপারেটার পরিবর্তন ছাড়া উপায় নেই। কর্তৃপক্ষ দ্রুততার সহিত বিষয়টি জরুরী ভাবে আমলে নিয়ে ভোগান্তি দুর করবেন বলে আশা করছেন গ্রাহকরা।এছাড়াও এলাকাবাসি দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক বিড়ম্বনায় বিবৃত গ্রাহকরা আন্দোলনে যাবেন বলেও হুসিয়ারী দিয়েছেন ।






