কালারুকা ইউনিয়নবাসি সহ সবাই কে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আশরাফুল আলম

 

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল আলম।

বুধবার (১২ মে) এক বিবৃতিতে আসরাফুল আলম বলেন ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।

ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা করোনা ভাইরাসে আক্রান্তে অনেক জন কে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। এই আনন্দ সবাই মিলে উপভোগ করার আহবান জানিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
ঈদ মোবারক

এই সংবাদটি 256 বার পঠিত হয়েছে