ছাতকে অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ করলেন এমপি মানিক। 

 

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের ৩টি ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে বিজিএফ’র আর্থিক সহায়তা প্রদান কর্মসুচীর আওতায় প্রতি পরিবারকে ৪৫০ টাকা ও মাহে রমজান উপলক্ষ্যে ৫০০ টাকা করে তিন ওয়ার্ডের ৫৫০ জন উপকারভোগীদের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়।

মঙ্গলবার (১১ মে) সকালে আমেরতল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপকারভোগীদের মধ্যে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

এসময় ছাতক উপজেলা কৃষি অফিসার ও উত্তর খুরমা ইউনিয়নের ট্যাগ কর্মকর্তা তৌফিক হোসেন খান, ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, ইউপি সদস্য শামসুল হুদা, জালাল উদ্দিন, আব্দুল হামিদ, ইউপি সদস্যা কমরুন নেছা, ইউপি সচিব মনমত রায় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 203 বার পঠিত হয়েছে