ছাতক প্রতিনিধি:
ছাতকে তানভীর আহমদ জাকির সমর্থক ফোরাম ফেসবুক গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ১১ মে মঙ্গলবার (২৮ রামাদ্বান) শহরের মেহতাজ শপিং সিটি তৃতীয় তলায় একতা শিল্পী গোষ্ঠী ছাতক সহকারী পরিচালক মাওলানা মাহফুজুর রহমান চৌধুরী ছোটন ও একতা শিল্পী গোষ্ঠী’র সদস্য ও গ্রুপের এডমিন মাছরুর অাহমদের পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ হামদান আহমদ, ইসলামি সংগীত পরিবেশন করেন একতা শিল্পী গোষ্ঠী’র প্রচার সম্পাদক শিল্পী হাফিজ হামদান আহমদ, শিল্পী মাছরুর আহমদ। আলোচনা সভা ও ইফতার মাহফিলে আলোচনা করেন হযরত মাওলানা ক্বারী তোফায়েল আহমেদ রাজু। অালোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব তানভীর আহমদ জাকির, সিলেট তথ্যানুসন্ধান ডটকম পত্রিকার উপসম্পাদক এম এইচ খালেদ, ছাতক অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক মীর আমান মিয়া লুমান, সংগীত শিল্পী আলী ইনসান, একতা শিল্পী গোষ্ঠী’র উপদেষ্টা পরিষদ সদস্য মুহিতুল ইসলাম মুহিত, কার্যকরী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও ছাতক অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য এম শাহিন আহমদ, অর্থ সম্পাদক এম সাইফুদ্দিন আহমদ, ছাতক ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র সাবেক বিএনসিসি ক্যাডেট মোঃ এমরান হাসান, তরুন সংগঠক মাহমুদ হোসাইন, ইমরান হোসেন শুভ, পারভেজ আহমদ ও রানা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।






