বিশেষ প্রতিনিধি :-
ঈদুল ফিতর উপলক্ষে দেশ বিদেশ সহ সমস্ত মুসলিম উম্মার প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ছাতক ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আলা উদ্দিন।
সিলেট তথ্যানুসন্ধানে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ।
তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর এই পত্যাশা করেন তিনি।






