ছাতক প্রতিনিধিঃ
ছাতকে কাইতকোনা গ্রামের একটি মজা পুকুর থেকে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিশু পাপিয়া বেগমের (১০) লাশ উদ্ধার করা হয়েছে। সে গ্রামের আবু বকরের মেয়ে। সোমবার বিকেলে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রামের তাজ উদ্দিনের বাড়ির পেছনের একটি মজা পুকুর থেকে ভাসমান অবস্থায় এ শিশুর লাশ উদ্ধার করে।গত শনিবার (৮মে) ভোরে আম কুড়াতে ঘর থেকে বের হয় পাপিয়া। সকাল ৮টার মধ্যে মেয়ে ঘরে না ফেরায় পিতা আবু বকর ও মা তাছলিমা বেগম তাকে খুঁজাখুঁজির করতে থাকেন। কিন্তু তার সন্ধান পাওয়া যায় নি। সোমবার বিকালে গ্রামের তাজ উদ্দিনের বাড়ির পেছনের পরিত্যক্ত পুকুরে লাশ ভাসমান অবস্হায় দেখতে পাওয়া গেলে স্থানীয়রা জাউয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেন। পরে পুলিশ শিশুর ভাসমান লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল)বিল্লাল হোসেন ও ছাতক থানার ওসি নাজিম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।






