ছাতক প্রতিনিধি::
ছাতক উপজেলাআওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার আওয়ামীলীগ ছাতক উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতির আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন।
গত বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের প্যাডে ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির ৩১ সদস্য কমিটি ঘোষনা করা হয়।
সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নের দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি করতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের বিষয়ে প্রস্তবনা উঠে।
জানাযায়, ছাতক উপজেলার আওয়ামী লীগের বর্তমান কমিটির অধিকাংশ সদস্য মৃত্যুবরণ করেছেন। এতে সকলের মতামতের ভিত্তিতে সংগঠনের বৃহত্তর স্বার্থে গত বৃহস্পতিবার ছাতক উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে একটি আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।
কমিটিতে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান এবং সৈয়দ আহমদ যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য কমিটি ঘোষনা করা হয়েছে।
এদিকে ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দক্ষিণ খুরমা ইউনিয়নের টানা তিনবারের সুযোগ্য চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুল মছব্বির। তিনি দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলিগের সহ সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
এ বিষয়ে চেয়ারম্যান আব্দুল মছব্বির এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব মতিউর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল সম্পাদক এমনসহ ছাতক দোয়ারা বাজারের সংসদীয় আসনের সংসদ সদস্য আমার রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব মুহিবুর রহমান মানিক ভাই কে আমার দক্ষিণ খুরমা ইউনিয়নবাসীর পক্ষথেকে আমাকে আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত করায় সকলের নিকট আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।






