ছাতক প্রতিনিধি
সোমবার ১০/০৫/২০২১ তারিখে ছাতকের কালারুকা ইউনিয়নের হাসনাবাদ বাজারে, ব্যাটারী চালিত আনরেজিষ্টার শ্রমিক সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ সমিতি আকারে গঠিত এ সংগঠনটির প্রায় ৩০ জন সদস্যকে এ খাদ্য সামগ্রী বিতরণ হয়। ব্যাটারী চালিত শ্রমিক সংগঠনের সভাপতি ইসলাম উদ্দিন সহ এসময় উপস্থিত ছিলেন হাসনাবাদ বাজার পরিচালনা কমিটির সভাপতি কদরুল ইসলাম,স্থানীয় মুরব্বি মাওলানা আজাদ মিয়া,বি এন পি নেতা মিজানুর রহমান আমরু মিয়া,মহনপুর গ্রামের মুরব্বি আলাউদ্দিন মিয়া,খাইর গাও গ্রামের রফিক মিয়া সহ সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ ও মুরব্বিয়ান।






