হাসান আহমদ, ছাতক প্রতিনিধি::
ছাতকের দক্ষিন খুরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভুইগাঁও শেওলা পাড়া গ্রামবাসীর সাথে এক মতবিনিময় করেছেন ইউপি চেয়ারম্যান আবদুল মছব্বির। বৃহস্পতিবার রাতে শেওলাপাড়া গ্রামে সাংবাদিক হাসান আহমদের বাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, গ্রামের প্রবীন মুরব্বি রইছ আলী। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য আবদুল মছব্বির, ইউপি সদস্য আজিজুর রহমান, আবদুল মজিদ, সমুজ মিয়া, আরশ আলী, আমির উদ্দিন, আবদুল কাহার, অলিউর রহমান, আশিক উদ্দিন, দিলাল উদ্দিন, সিরাজ উদ্দিন, ছমির মিয়া, নিজাম উদ্দিন, হুসাইন আহমদ, রশিদ আহমদ, আবদুল কদ্দুছ, হিরন মিয়া প্রমুখ। মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত শেওলাপাড়া গ্রামের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশেষ করে তিনি গ্রামের নোমান মিয়ার বাড়ির রাস্তার মোড় থেকে মড়লবাড়ি পর্যন্ত প্রায় ৯শ’ফুট কাঁচা রাস্তায় মাটি ভরাটের কাজ করার আশ্বাস দেন।##






