ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলা, ছাতক পৌর ও দোয়ারা বাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন হয়েছে।
বৃহস্পতিবার,৬ই মে জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন কমিটির অনুমোদন প্রদান করেন।সম্মেলন প্রস্তুতি কমিটি গুলোতে ১জন আহ্বায়ক, ৪জন যুগ্ম আহবায়ক ও ২৬ জন করে সদস্য মনোনীত করা হয়েছে।
ছাতক উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানকে। যুগ্ম আহ্বায়করা হলেন, সৈয়দ আহমদ, গয়াছ আহমদ, আবু সাদাত মো.লাহিন, অ্যাডভোকেট আশিক আলী। কমিটিতে ২৬ জনকে সদস্য করা হয়েছে।
ছাতক পৌর শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনুকে।
যুগ্ম আহ্বায়করা হলেন, চান মিয়া চৌধুরী, জামাল মিয়া, তাপস চৌধুরী, আনিসুর রহমান চৌধুরী সুমন। এছাড়া ২৬জনকে করা হয়েছে সদস্য।
অপরদিকে,দোয়ারা বাজার উপজেলা প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীরপ্রতীককে।
কমিটিতে ফরিদ আহমদ তারেক,আমিরুল হক, আব্দুল খালিক, দেওয়ান তানভীর আশরাফিকে যুগ্ম আহ্বায়ক করা ছাড়াও ২৬ জনকে সদস্য করা হয়েছে।






