সুনামগঞ্জের দোয়ারায় মেছো বাঘ আটক

  • জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় একটি মেছো বাঘ আটক করা হয়েছে। (৩০ এপ্রিল) শুক্রবার সকালে উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রাম থেকে বাঘটি আটক করে গ্রামবাসী। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম টেংরাটিলার পুরাতন মসজিদের সামনে ধান কাটার সময় কৃষকরা বাঘটি দেখতে পায়। এসময় কৃষকদের দাওয়া পেয়ে বাঘটি ধান ক্ষেতের পার্শ্ববর্তী পানির পাইপে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা জাল দিয়ে বাঘটিকে আটকে রাখেন। পরেে ৩ ঘটিকায় বাঘটিকে খাঁচায় বন্দীকরে টেংরাটিলার ডাঃ রাহাতের বাড়িতে নিয়ে রাখা হয়। বাঘ আটকের খবর জানাজানি হওয়ার পর সকাল থেকেই এলাকার বিভিন্ন গ্রাম থেকে উৎসুক জনতা ছুটে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাঘ আটকের খবর ছড়িয়ে পরেছে। ডাঃ রাহাত জানান, বাঘ আটকের পর বাঘটিকে খাঁচায় বন্দী করে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, বাঘ আটকের খবর পেয়ে বন বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে। বাঘটিকে উদ্ধার করতে ইতোমধ্যে তাদের একটি টিম রওনা দিয়েছে। উপজেলা বন কর্মকর্তা নীতিশ চক্রবর্তী জানান, বাঘটিকে উদ্ধার করে নিয়ে আসতে আমাদের লোকজন পাঠানো হয়েছে।##

 

এই সংবাদটি 109 বার পঠিত হয়েছে