সুনামগঞ্জের ছাতকে র‌্যাব ৯ এর অভিযানে প্রাইভেট কার ও ভারতীয় পাতার বিড়ি সহ আটক ১ :-

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সুনামগঞ্জের ছাতকে র‍্যাবের অভিযানে গত কাল ২৫ এপ্রিল ২০২১ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, ( সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন চরমহল্লা ইউপির চর-কালিদাস, কাল্লাচর গ্রামে অভিযান চালিয়ে (তিন লক্ষ দুই হাজার) পিস ভারতীয় পাতার বিড়ি ও একটি পাইভেট কার সিলেট -খ ১১,০০০৬ সহ এক জনকে আটক করেছে।

র্যাব সুত্রে জানাযায় ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের চর-কালিদাশ গ্রামের মৃত আব্দুস সত্তারের পুত্র পেশাদার চোরাকারবারি মোঃ আব্দুল মসব্বির (৭০), ’কে গ্রেফতার করে র্যাব ৯ এর কটি টিম। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট ছাতক থানায় হস্তান্তর করেছে।

এই সংবাদটি 210 বার পঠিত হয়েছে