কালারুকায় চেয়ারম্যান এর পরিবারের পক্ষ থেকে ১ হাজার মানুষের মধ্যে ত্রান বিতরণ সম্পন্নঃ

নিজস্ব প্রতিবেদনঃ কালারুকা ইউনিয়ের কালারুকা সাত পাড়ার ১ হাজার গরিব অসহায় মানুষের মধ্যে আজ সকাল থেকে ২৫ কেজি চাল, ১ কেজি চানা, ১ কেজি ডাইল, ২ কেজি আলু বিতরণ করা হয়। মানবিক সোসাইটি কালারুকার সভাপতি হাজী সায়েদ মিয়া, কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম, আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হাজী আক্তার মিয়া, হাজী কামাল মিয়া (৪ ভাইয়ের অর্থায়নে) গরিব দুঃখি মানুষের পাশে দারান এবং সামর্থ অনুযায়ী বিতরণ করেন। এলাকার অসহায় মানুষ এই ত্রান পেয়ে অনেক সন্তোষ জনক আশা প্রকাশ করেন এবং তাদের পরিবারে প্রতি দোয়া করেন। এবং আরও বলেন, আল্লাহ যেন সব সময় তাদেরকে গরিব দুখি মানুষের পাশে তাকেন। আল্লাহ যেন এই পরিবারকে মানুষের খেদমত করার তৌফিক দান করেন।।

এই সংবাদটি 157 বার পঠিত হয়েছে