নিজস্ব প্রতিবেদক
শনিবার দুপুর ২.০০ টার দিকে কোভিড ১৯ এর ২য় ডোজ টিকা গ্রহন কালে সিলেট তথ্যানুসন্ধানের উপ-সম্পাদক এম এইচ খালেদ ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হলে কোভিড ১৯ টিকা নিতে আসা মানুষের মধ্যে উত্তেজনা দেখতে পান,এসময় ভুক্তভূগীরা জানান সকাল থেকে লাইনে বসে থাকলেও সিরিয়াল পাচ্ছেন না তারা,।
অতচ কিছু লোক এসেই টিকা দিয়ে চলে যাচ্ছে, এমন কি মুখ দেখে দেখে সিরিয়াল মেন্টেইন করায় সাধারন মানুষের ভূগান্তির শেষ নেই। আমাদের প্রতিনিধি নিজেও এমন সমস্যার সম্মুখিন হয়েছেন। পরে পরিচয় নিচ্ছিত হলে তাকে শান্তনা দিয়ে বসানো হয়,কিন্তু তিনি সিরিয়েলের বাহিরে টিকা নিবেন না মর্মে জানালে সাময়ীক সময়ের জন্য সিরিয়েল মেন্টেইন করা হয়,এতে উপস্থিত সাধারন মানুষ তাকে ধন্যবাদ জানান।
এসব বিষয়ে উপজেলা সাস্থ কর্মকর্তা ডাক্তার রাজিব চক্রবর্তীর ব্যাক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।






