“দোয়ারার বোগলাবাজারে সন্ত্রাসী কায়দায় হামলা আহত ১ জন,,

দোয়ারাবাজার প্রতিনিধিঃ

ব্যবসায়ী লেনাদেনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায় নিজেদের শক্তি পরিক্ষা করতে গিয়ে সন্ত্রাসী কায়দায় হামলার খবর পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন লেবার সর্দার। জানা যায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজারে ব্যবসায়ী লেনাদেনাকে কেন্দ্র করে নোয়াডর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাসেমের পুত্র জুয়েল মিয়া ও বাগানবাড়ী গ্রামের আব্দুল লতিফের পুত্র সাইফুল ইসলামের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে ঘটনার জের ধরে ১২ এপ্রিল সোমবার দিবাগত রাত ৯ টায় সাইফুল ইসলামের নেতৃত্বে অস্ত্র-সস্ত্র নিয়ে বাগানবাড়ী গ্রামের আব্দুল লতিফের পুত্র সাইফুল ইসলাম (৩০), ছুটন মিয়া (২৫), আব্দুর রশিদের পুত্র পায়েল মিয়া (২২) ও ধর্মপুর গ্রামের নাছদ মিয়ার পুত্র ছাজন (৩২), রাজন মিয়া (২৫)। সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। মামলা ও পরিবারের সুত্রে জানা যায়,সন্ত্রাসী সাইফুল বাহিনী সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বোগলাবাজারের সদর আলীর নিরীহ পুত্র লেবার সর্দার জুবায়ের আহমদ (২৮) কে গুরুতর আহত করে।
আহত জুবায়ের প্রতিবেদককে জানান, আমি শ্রমিক সর্দারের দায়িত্বে কাজ করি। প্রতিপক্ষের কারো সাথে আমার কোন বিরোধ না থাকলে ও গত রাতে শ্রমিকদের কাজের টাকা নিয়ে বাজারে আসলে সন্ত্রাসীরা হঠাৎ আমার উপর আক্রমণ চালিয়ে নগদ ২০ হাজার টাকা ও আমার ব্যবহৃত মোবাইল ফোনটা ছিনিয়ে নেয়। বাঁধা দেওয়ায় আমাকে এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।
প্রতিপক্ষের সাথে বারবার যোগাযোগ করে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি 144 বার পঠিত হয়েছে