ছাতক (সুনামগঞ্জ )প্রতিনিধি
ছাতকে সুনামগঞ্জ জেলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকের পিতা রজব আলীর বাড়িতে ছবি ফিল্মী ষ্টাইলে দেশী অস্ত্র নিয়ে
একই গ্রামে মৃত মোবারক আলী পুত্র ইউসুফ আলীর সঙ্গে বিরোধ থাকার ঘটনাকে কেন্দ্র করে গায়ের জোরে রজব আলীর বসত বাড়িতে দেশী অস্ত্র নিয়ে ৮/৯জনের নেতৃত্বে তার বাড়িতে হামলা ভাংচুর লুটপাট করে চালের টিন দরজা জানালা,ফিজ্রসহ মালামাল লটুপাট নেয়। গত মঙ্গলবার সকালে উপজেলার উত্তর খুরমা ইউপির সেওরপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
জানা যায়,উত্তর খুরমা ইউপির সেওরপাড়া গ্রামের রজব আলী ও ইউসুফ আলীর সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ জের ধরে গত মঙ্গলবার সকালে ইউসুফ আলীর নেতৃত্বে ৮/৯ জনের একটি দল নিয়ে রজব আলীর বাড়ি ঘর ভাংচুর লুটপাট করে প্রায় একলক্ষ ২০হাজার টাকার ক্ষয় ক্ষতি সাধিত হয়েছে।
এঘটনায় রজব আলী বাদী হয়ে ইউসুফ আলীকে প্রধান আসামী করে ৮জনের নামে একটি লিখিত অভিযোগ থানায় দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার পুলিশ ঘটনাস্থল পরিদশন করে।
এব্যাপারে অফিসার ইনচাজ শেখ নাজিম উদ্দিন এ ঘটনায় অভিযোগ প্রাপ্তি সত্যতা নিশ্চিত করে বলেন তদন্তপুবক আইনানুগত ব্যবস্থা নেয়া হবে ।






