“দোয়ারায় প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ,,

দোয়ারাবাজার প্রতিনিধিঃ

দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে রমজান মাসকে সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ( ১২ এপ্রিল) বেলা ১২ টায় মদিনাতুল উলুম হাফিজিয়া ইসলামীয়া দোহালিয়া বাজার মাদ্রাসায় প্রবাসী সমাজ কল্যাণের ১৯ তম ত্রাণ বিতরণ কার্যক্রমে, প্রতিষ্টাতা সভাপতি মো. বাবুল আহমদ এর সভাপতিত্বে ও মাওলানা নাজিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা আবুল কালাম আজাদ, প্রতিষ্টাতা উপদেষ্টা রোকন উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মো.কামাল হোসেন, জাপা নেতা নুর হোসেন মো. আব্দুল্লাহ, হাজী আরাফাত আলী, হাফিজ কামাল আহমদ, ব্যবসায়ী আনোয়ার হোসেন, উপদেষ্টা কবির হোসেন, সহ-সভাপতি সফিক মিয়া প্রমূখ।

এই সংবাদটি 222 বার পঠিত হয়েছে