ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় সাজাপ্রাপ্ত আসামি শামসুদ্দিন কে (৪৫) গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন’র নির্দেশক্রমে থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম’র সংঙ্গীয় ফোর্স শনিবার দুপুরে তাকে ছাতক তাহির প্লাজার সামন থেকে গ্রেফতার করা হয়েছে।
সে উপজেলার শরিষপুর গ্রামের মৃত আইয়ুব আলী’র পুত্র।সে জিআর-২৯/২০১৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন সাজাপ্রাপ্ত আসামি শামসুদ্দিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ছাতক তাহির প্লাজার সামন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।সে মামলার সাজাপ্রাপ্ত আসামি।






