ছাতক প্রতিনিধিঃ
গত ১৪/০৩/২০২১ তারিখে ভুমি সংক্রান্ত বিষয়ে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন গ্রামে দু গ্রুপের সংঘর্ষ হয়।
এবিষয়ে বড়কাপন গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের মেয়ে রুজিনা বেগম(২৯) বাদী হয়ে ছাতক থানার মামলা নং ৬ তারিখ ০৫/০৪/২০২১ ইং ধারা,১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৮০/৫০৬/১১৪/৩৪ দায়ের করেন।
গ্রেফতারকৃত মজলুর রশিদ(৪৩) একই গ্রামের মৃত ইনজাদ আলীর পুত্র।
এজহার সুত্রে জানাগেছে ভুমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বাদীনীর পরিবারকে বিভিন্নভাবে হয়রানী করে আসছে এজহার ভুক্ত আসামীরা।
মামলায় ওপর ৫ আসামী পলাতক রয়েছে।বাদীনী জানান আসামী পক্ষ প্রবাবশালী এবং সেনা বাহিনীর অসামরিক পদ স্টোর কপারে কর্মরত থাকায় বিভিন্ন সময় সেনা বাহীনির নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রভাব খাটিয়ে জোর পুর্বক জায়গা দখল ও দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকে।তাদের ভয়ে কেহ মুখ খুলেনা,ঘটনার দিন জায়গা মাপার জন্য দক্ষিন সুনামগঞ্জ থেকে আমিন আনা হলে তার সাথে অশ্লীল আচড়ন করে জায়গা মাফতে দেয়নি আসামীরা।
আমিন থাকা অবস্থায় আমার পরিবারের সাথে দেশীয় অস্রসস্র নিয়ে আসামীরা আক্রমন করলে আমার মা,ভাই সহ দুজন গুরত্বর আহত হোন।এরপরও উলটা আমাদের বিরোদ্ধে মামলা দিয়ে আমার স্বামীকে জেল হাজতে পাটিয়ে পুরুসহীন পরিবার কে প্রতিনিয়ত প্রাণে মারার হুমকী দিয়ে যাচ্ছে।আসামী মজনুর রশিদ গ্রেফতার হলেও অন্যান্য আসামীদের আতংকে রয়েছেন বলে জানান রুজিনা বেগম। আসামী গ্রেফতারের সত্যতা নিচ্ছিত করেছেন মামলার আয়ু ছাতক থানার এস আই আতিক হোসেন।তিনি জানানা গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।






