স্বপরিবারে করোনায় আক্রান্ত ছাতকের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী

ছাতক প্রতিনিধিঃ

স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিগত জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী। পরিবারের দেয়া তথ্য মতে, শনিবার মিজান চৌধুরী, তার স্ত্রী ইফরাত জাহান চৌধুরী ও পুত্র মেহজিব মিজান চৌধুরী করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন। সোমবার তাদের সকলেরই করোনা পজিটিভ রিপোর্ট আসে। এখন তারা সিলেটের নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানা গেছে। মিজানুর রহমান চৌধুরী বলেন, তার করোনা রিপোর্ট পজিটিভ আসলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। পাশাপাশি তার স্ত্রী, সন্তানও শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এই সংবাদটি 154 বার পঠিত হয়েছে