দক্ষিণ সুনামগঞ্জে ভগ্নিপতির ছুরিকাঘাতে শ্যালক খুন, ঘাতক ভগ্নিপতি, ২ বোন ও সৎ মাকে আটক করেছে পুলিশ

  • সুনামগঞ্জ প্রতিনিধিঃঃ

দক্ষিণ সুনাগঞ্জ উপজেলায় ভগ্নিপতির ছুরিকাঘাতে শ্যালক রাসিক মিয়া (২৯) খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক ভগ্ননিপতি নাইজুল হক, সৎবোন ও সৎ মাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘাতক নাইজুল হক সুুুুুুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খারাই গ্রামের জমসিদ আলীর পুত্র। এবং নিহত রাসিক মিয়া দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের মৃত সফিক মিয়ার পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দামোধরতপী গ্রামের মৃত সফিক মিয়ার দ্বিতীয় স্ত্রী ও তৃতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে দীর্ঘ দিন থেকে তাদের পৈত্রিক সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জেড়ে গত সোমবার বিকাল ৪ টায় দ্বিতীয় স্ত্রীর ছেলে রাসিক মিয়া ও তৃতীয় স্ত্রীর মেয়ে সামিনা বেগমের মধ্যে সম্পত্তির বিষয় নিয়ে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক শুরু হয়। এসময় সৎ বোন সামিনা বেগমের স্বামী নাইজুল হক স্ত্রীরির পক্ষ নিয়ে ধারালো ছুরি দিয়ে শ্যালক রাসিক মিয়ার পেঠে ছুরিকাঘাৎ করলে রাসিক মিয়া অজ্ঞান হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন। তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ০৯.০০ ঘটিকার সময় রাসিক মিয়া মৃত্যু ঘটে।

এদিকে, ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক দেবাশীষ দেব অভিযান চালিয়ে নিহত রাসিক মিয়ার ঘাতক ভগ্নিপতি নাইজুল হক, রাসিকের সৎ বোন সামিনা বেগম, রিনা বেগম ও সৎ মা নুরুন নেছাকে আটক করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেছেন।

এ ঘটনায় নিহত রাসিক মিয়ার বড় ভাই নাছির মিয়া বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় হত্যা (মামলা নং-০৫/০৫/ ২০২১ ইং) দায়ের করেছেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি 166 বার পঠিত হয়েছে