দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুরমা নদী মাছিমপুর খেয়াঘাট থেকে পানাইল ও বাজিতপুর মৌজার মধ্যে দিয়ে ছাতক সুনামগঞ্জ সড়কের মিলিত হওয়া সড়ক দিয়ে মালবাহী গাড়ী চলাচলে বাঁধা সৃষ্টি করায় মাছিমপুর চড়ার গাও গ্রামের মৃত হজু মিয়ার পুত্র আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে একটি লিখিত অভিযোগ করা হয়।
বুধবার ( ৭ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগে ব্যবসায়ীরা উল্লেখ করেন, মাছিমপুর খেয়াঘাট থেকে মেইন রোড পর্যন্ত রাস্তা দিয়ে আমরা ২০০৮ সাল হতে ইট, বালু, পাথর ব্যবসায়ীরা গাড়ী ও যানবাহন দিয়ে সুরমা নদীর পার থেকে মালামাল বিভিন্ন স্থানে নেওয়া হলেও হঠাৎ কিছু দিন যাবত স্থানীয় একটা কু-চক্রী মহল সরকারি সড়কে পণ্য পরিবহনে বাঁধা দিয়ে আসছে।
অভিযোগকারী জিয়াউল ইসলাম বলেন, এই সড়ক দিয়ে সব সময় আমরা ইট, বালু ও পাথর ব্যবসা করি। হঠাৎ গায়ের জোরে আব্দুল ওয়াহিদ সড়ক দিয়ে মালবাহী গাড়ী চলাচল বন্ধ করে দেয়।
প্রতিপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে ও মোবাইল ফোনে না পেয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা জানান, সড়ক বন্ধের একটা অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।






