শাল্লায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় শাল্লা থানার ওসিকে সাসপেন্ড ও দিরাই ওসিকে বদলী

সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলা করায় শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে সাসপেন্ড করে বরিশাল রেন্জে সংযুক্ত করা হয়েছে। এবং দিরাই উপজেলার দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামকে মৌলবী বাজারে বদলী করা হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান রাত ১২ টায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেহুতু শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের উপর এমন ঘটনা ঘটতে পারে তারা বলার পরেও তিনি দায়িত্ব পালনে অবহেলা করছেন সেই জন্য শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে সাসপেন্ড করে বরিশাল রেঞ্জে বদলী করা হয়েছে।
প্রসঙ্গত, ফ্রেসবুকে দেয়া পোস্টকে কেন্দ্র করে গত ১৭ মার্চ শাল্লার নোয়াগাঁও গ্রামের ৮৮টি হিন্দুবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় ১৮ মার্চ সন্ধ্যায় থানায় পৃথক দুইটি মামলা করা হয়। নোয়াগাঁও গ্রামবাসীর পক্ষে একটি মামলা করেন হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল। অন্য মামলাটি করেন শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম।
সিরাজুল ইসলাম শ্যামল
০৭,০৪,২১

এই সংবাদটি 186 বার পঠিত হয়েছে