ছাতক থানায় হামলার ঘটনায় আরো ১১জন হেফাজতকর্মী গ্রেপ্তার 

  • ছাতক প্রতিনিধিঃঃ

ছাতক থানায় হামলার ঘটনায় হেফাজত ইসলামের আরো ১১জন কর্মীকে গ্রেপ্তার করছে পুলিশ। গতকাল সোমবার সকালে থানার ওসি শেখ নাজিম উদ্দিন, এস আই হাবিবুর রহমানর পিপি এম এর নেতৃত্বে উপজেলার পৌর শহরের বিভিন মহল্লায পৃথক পৃথক অভিযান চালিয়ে হেফাজত ইসলামের ১১জন কর্মীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। গ্রেফতার কিতরা হলেন, দুলোয়ার হোসেন (৩৬) মহন মিয়া (২৮) আশরাফুল আলম (৩০) ফাহিম হাসন রাব্বি (২২) শামীম(২৫) তানভির আহমদ (২৯) আসাদ উল্লাহ রায়হান (২২) সৈয়দ মেহদী হাসান (২৫) সাবাজ আলী (২১) শফিকুর রহমান(২৬) আলেক মিয়া (২২) গ্রেপ্তার কিত আসামীদের গত সোমবার বিকালে সুনামগঞ্জ আদালত প্রেরন করা হয়েছে।

এদিকে, এর আগে গত রবিবার এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, নারায়নগঞ্জে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে আটকের খবরে শনিবার রাত সাড়ে ৮টায় ছাতক শহরে মিছিল নিয়ে ট্রাফিক পয়েন্টে জড়ো হতে থাকে হেফাজতে ইসলামীর সমর্থকরা। এক পর্যায়ে শহরের ট্রফিক পয়েন্টে পুলিশের সাথে মিছিলকারীদের সাথে বাকবিতন্ডা হয়। এর জেড়ে থানায় হামলা ও ভাংচুর করে মিছিলকারীরা।

এব্যাপারে, থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ১১জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।##

এই সংবাদটি 108 বার পঠিত হয়েছে