ছাতক প্রতিনিধিঃ ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মুদির বাংলাদেশ সফর নিয়ে হেফাজতের ডাকা আন্দোলনের অংশ বিশেষ হিসেবে গত ২৮/ ০৩/২০২১ ইং তারিখে হাসনাবাদ বাজার সংলগ্ন মেইন রোডে পিকেটিং চলা কালে অটোচালক সহ এক যাত্রীকে মারপিট করা হয়েছে বলে জানা গেছে। সে কালারুকা ইউনিয়নের বোবরাপুর গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুল আওয়ালের পুত্র মাহবুব আলম(২৫) ছাতক থানায় তার দেওয়া মামলা নং ৩১ তারিখ ৩০/০৩/২০২১ ইং ধারা ১৪৩,৩৪১,৩২৩,৪২৭,৩৪ দায়ের করা হয়েছে।এজহার সুত্রে জানাযায় অটোরিক্সা যোগে গোাবিন্দগঞ্জ থেকে ছাতক যাওয়ার পথে হাসনাবাদ বাজার সংলগ্ন এলাকায় পৌছালে গাড়ীর গতিরোধ করে চালক সহ যাত্রীদের মারপিট ও ভাংচুর করে অভিযুক্তরা।
মামলায় অজ্ঞাত নামা ১৫/২০ জন সহ রাসেল মিয়া (৩০) পিতা আনোয়ার হোসেন,খালেদ মিয়া(২৫) পিতা তোফাজ্জল হোসেন,লায়েক মিয়া(২৮) পিতা মশরক আলী,সর্ব সাং হাসনাবাদ,এবং হাসান মিয়া(২৫) পিতা আব্দুল হান্নান,আখলুছ আলী নাইম (২৭) পিতা অজ্ঞাত,সর্ব সাং নয়া লম্বাহাটি,আপ্তাব উদ্দিন(২৮) পিতা সোনা মিয়া,সাইফুল ইসলাম(৩৬) পিতা আঃ মালিক,উভয় সাং আকুপুর,ও টেটিয়াচর গ্রামের ছাতক অধিকার পরিষধের যুগ্ন সম্পাদক এবং টেটিয়াচর লতিফিয়া ইসলামিয়া একাডেমির অধ্যক্ষ আজগর আলীকে আসামী করা হয়েছে।






