সিলেট তথ্যানুসন্ধানে প্রতিবেদনের পর,শুরু হল কালারুকা ইউনিয়নের বি জি এফের টাকা বিতরণ।

নিজস্ব প্রতিবেদনঃ

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন কালারুকা ইউনিয়নে সরকারী নির্দেশনা মোতাবেক ২৪ মাসের বি জি এফ সরকারী চাউলের কার্ডের সাথে মাসে ২০০ টাকা হারে জমা করেন গ্রাহকরা।

সঞ্চয় হিসেবে জমাকৃত টাকার মেয়াদ অতিক্রম হয়ে তিন মাস অতিবাহিত হওয়ার অভিযোগ উটে ব্যাংক এশিয়া ও সাবেক সচিব আলমগীর হোসেনের উপর।

এবিষয়ে গত ২১ মার্চ ২০২১ইং তারিখে সিলেট তথ্যানুসন্ধানে এম এইচ খালেদ এর প্রতিবেদনের পর ৯ দিনের মাতায় আজ থেকে গ্রাহকদের জমাকৃত টাকা বিতরন শুরু করেছে ব্যাংক এশিয়া।

তবে সাবেক সচিবের নিকট গ্রাহকদের জমাকৃত ১০ মাসের টাকা বকেয়া রয়েছে যাহা চেয়ারম্যান সাহেব পাওয়ার নিচ্ছয়তা প্রদান করেছেন।
এবং ব্যাং এশিয়া রশিদ অনুযায়ী সকল গ্রাহকদের টাকা পরিশোধ করছে ব্যাংক এশিয়া।
বকেয়া টাকার বিষয়ে দু একদিনের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান।

এই সংবাদটি 346 বার পঠিত হয়েছে