সুনামগঞ্জের নতুন কোর্ট এলাকার ১০তলা নির্মানাধীন একটি ভবন থেকে অনিক বর্মন (১৮) নামে এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্রামের প্রদীব বর্মনের ছেল এবং সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
রোববার (২৮ মার্চ) বিকাল ৫ টায় ১০তলা নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার সিড়ির নীচ থেকে ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।
নিহতর পিতা প্রদীব বর্মন জানান , রোববার দুপুর ১২টা থেকে ১টার ভিতরে অনিক বর্মন সুনামগঞ্জের নতুন পাড়ার ভাড়া বাসা থেকে বের হয়। অনেক খোজাখুজির পর তার সন্ধান মিলেনি।
সোমবার (২৯ মার্চ) সকালে সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাধ্যমে খবর পান অজ্ঞাত এক কিশোরের লাশ সদর হাসপাতালে মর্গে রাখা। পরে অনিকের মা হাসপাতালে গিয়ে সন্তানের লাশ শনাক্ত করেন।
এদিকে, রোববার লাশ উদ্ধারের ঘটনাস্থল থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, লাশের গলায় রশি পেছানো ছিলো। মাথা এবং পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, রোববার বিকালে অজ্ঞাত ব্যক্তি হিসেবে লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার সকালে নিহতর মা হাসপাতালে লাশ শনাক্ত করেছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে এখনও মামলা হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে।






