ছাতক প্রতিনিধিঃ
জানাযায় ২০১৯ সালের জুলাই মাসে,সুনামগঞ্জ জেলাধীন ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আকলুছ আলীর পুত্র হাফিজ রিয়াজ উদ্দিনকে,প্রতারনার মাধ্যমে ব্রুনাই পাটায়,হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মুগকান্দি গ্রামের আরজু মিয়ার পিত্র দালাল ইয়াকিব আলী।
ছাতক উপজেলর একটি মসজিদে মোয়াজ্জিমের দায়ীত্বরত অবস্থায় রিয়াজ উদ্দিনের পরিচয় তার সাথে।
ব্রুনাই যাওয়ার পর রিয়াজ উদ্দিন জানতে পারেন যে তাকে জালিয়াতি করে পাটানো হয়েছে।
এক পর্যায়ে জেল খেটে রিয়াজ উদ্দিন দেশে আসেন এবং ইয়াকুবের বিরুদ্দে সুনামগঞ্জ আদালতে প্রতারনা ও মানব প্রাচারের মামলা দায়ের করেন রিয়াজ উদ্দিন।
মামলার বিচার কার্য শেষে ইয়াকুবের বিরুদ্দে অভিযোগ প্রমান হওয়াতে ১ বছরের সাজা হয় তার,বিষয়টি নিচ্ছিত করেছেন এডভোকেট নাজমুলহুদা হিমেল।
আসামী জামিনে থেকে পলাতক রয়েছে।রিয়াজ উদ্দিন জানান একজন মোয়াজ্জিম হিসেবে আমি তাকে বিশ্বাস করে সারে তিম লক্ষ টাকা দিয়েছি।
আমি তার প্রতারনায় প্রায় দশ লক্ষ টাকার ক্ষতিসাদিত হয়েছি।আদালতের রায়ে আমি সন্তুষ্টু কিন্তু পলাতক থাকায় তাকে ধরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা চেয়েছেন রিয়াজ উদ্দিন।






