দোয়ারাবাজারে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে এমপি মানিক ‘শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিক ‘

হারুন-অর-রশিদ দোয়ারাবাজার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া প্রগতি উচ্চবিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে স্বাধীনতা সুবর্ন জয়ন্তী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাতক-দোয়ারাবাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিক বলেছেন, উন্নয়নে দেশ আজ অনেক দূর এগিয়েছে। শিক্ষার উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে ৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা আমাদের একটি স্বাধীন সার্বভৌ রাষ্ট্র উপহার দিয়েছেন।

বুধবার ( ২৪ মার্চ) বিকালে দোহালিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্নে প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অশোক কুমার দাসের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রােটারিয়ান মো. ইকবাল হােসেন ও নুর হোসেন আবদুল্লা’র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক উপরোক্ত কথা বলেন।
প্রধানবক্তা হিসাবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীর প্রতিক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ শিক্ষা বাের্ডের পরিক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, ছাতক উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আজাল হোসেন, ছৈয়দ আহমদ, দোয়ারাবাজার উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আবদুল খালেক, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনােয়ার মিয়া আনু, সিলেট কেন্দ্রিয় মুসলিম সাহিত্যে সংসদের সহ-সভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, শফিকুল ইসলাম বাবুল, দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, দোহালিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরমিয়া, সাধারণ সম্পাদক বশির উদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব) রফিক উদ্দিন, আসিদ রাজা চৌধুরী, সাজিদ মিয়া চৌধুরী, এছাড়াও সংগঠনের সহ সভাপতি মোঃ সাজিদ মিয়া,ডাঃ শওকত আলী, সাইফুদ্দিন আহমদ,দেওয়ান আশিদ রাজা, সদর উদ্দিন,
যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হসেন, জিতেন্দ্র দেব নাথ,
সাংগঠনিক সম্পাদক আইনুল হক,জাকির হুসেন,
অর্থ সম্পাদক দিলোয়ার হুসেন প্রচার সম্পাদক নুরুল হক,দপ্তর সম্পাদক রনি দাস, কয়েছ আজিজ প্রমূখ।

এই সংবাদটি 204 বার পঠিত হয়েছে