ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের মনিয়াশের গ্রামের সদ্দর আলীর মেয়ে তানজিনা ১৫ নামের এক তরুনী গলায় ফাস লাগিয়ে আত্যাহত্যা করেছে।
সে একই ইউনিয়নের কামরাঙ্গী চর গ্রামের আবেদীন ভিলায় গৃহ কর্তার কাজ করত।
জানাজায় বুধবার দুপুর ২ ঘটিকার সময় আবেদীন ভিলার মালিক মেয়েটিকে খোজাখোজি করে, না পাওয়াতে তার থাকার ঘরে খোজ নেন,দরজা খুলে তার মৃতদেহ গলায় রশি দিয়ে ফাস লাগানো অবস্তায় দেখতে পান।
পরে জাউয়া পুলিশ ফাড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট করত ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
জাওয়া ফাড়ির ইনচার্জ সাজ্জাদ আহমেদ ঘটনার সত্যতা নিচ্ছিত করেছেন।






