ছাতকের দেবের গাওয়ে করোনা উপেক্ষা করে উরুসের আয়োজন।

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের দেবের গাওয়ে করোনা উপেক্ষা করে উরুসের আয়োজন,অসামাজিক কার্যকলাপসহ গন জমায়েতে ছড়াতে পারে করোনা এমনটাই ধারনা এলাকাবাসির।

জানাগেছে অদ্য ২৩/০৩/২০২১ ইং তারিখ রাতে শুরু হবে উরুস।

উরুস বন্ধের জন্য বিগত দেবের গাওয়ের মৃত কাপ্তান মিয়ার স্ত্রী রওশন বেগম জেলা প্রশাসক বরাবরে বিগত ০৮/০৩/২০২১ ইং তারিখে অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে বিগত ২১/০৩/২০২১ইং তারিখে সুনামগঞ্জের পুলিশ সুপারকে তদন্তমুলক প্রতিবেদন পাটানোর নির্দেশ দেন জেলা প্রশাসক।

কিন্তু উরুসের প্রস্তুতি সম্পুর্ন করা হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী,রওশন বেগম,
এব্যপারে জাউয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাজ্জাদ জানান উপরের নির্দেশ অনুযায়ী উরুশ বন্ধের জন্য কর্তৃপক্ষকে নোটিশ প্রেরন সহ,পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।

এই সংবাদটি 162 বার পঠিত হয়েছে