দোয়ারায় সম্প্রসারিত বিট পুলিশিং ও করোনা প্রতিরোধে পুলিশের মাক্স বিতরণ,,

হারুন-অর-রশিদ দোয়ারাবাজার

সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে অপরাধ ধমন আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা, মাক্স পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে দোয়ারাবাজারে জন সাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে দোয়ারাবাজার উপজেলার মান্নার গাঁও ইউনিয়নের কাটাখালী বাজারে থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক না পরে চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন দোয়ারাবাজার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা বরুণ চন্দ্র দাস, আওয়ামীলীগ নেতা ও মান্নারগাও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম রফিক, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, হাজী নুরুদ্দিন, কলমদর আলী, অজিত চন্দ্র দাশ প্রজিত, আব্দুল খালিক, ইউপি সদস্য সাব্বির আহমদ, দোয়ারাবাজার থানার এস আই মিজানুর রহমান প্রমূখ।
বক্তব্যে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম বলেন, সন্ত্র‍্যাস, দূনির্তী মাদক দ্রব্য বাল্য বিয়ে এসবের মত জগন্নতম কাজ থেকে বিরত থাকবেন। সম্প্রতি কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মানুষের মাঝে এগিয়ে আসছি। মানুষকে মাক্স পরাসহ বিভিন্ন স্বাস্থ বিধি মেনে চলার বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এই সংবাদটি 294 বার পঠিত হয়েছে