সিলেটে গত তিনমাসের মধ্যে সোমবার (২২ মার্চ) সর্বোচ্চ ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরআগে গত বৃহস্পতিবার (১৮ মার্চ) ৪৪ জন শনাক্ত হয়েছিলেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটের চারটি ল্যাবে ৭৭৩ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হলে ৬২ জনের করোনা শনাক্ত হয়।
এনিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৬৭৬৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০২০৮, সুনামগঞ্জে ২৫৬৯, হবিগঞ্জে ২০২২ ও মৌলভীবাজার জেলায় ১৯৬৬ জন।
অপরদিকে, করোনায় মারা গেছেন একজন। তিনি সিলেট জেলার বাসিন্দা। তাঁকে নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮২। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২১৮, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
সি/ ই-21






