সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রামবাসীর দায়েরকৃত মামলার প্রধান আসামি ওয়ার্ড যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান। খালেদ উজ জামান জানান, শুক্রবার রাত ৩টায় আত্মগোপনে থাকা স্বাধীন মেম্বারকে মৌলভীবাজারের কুলাউড়ার একটি স্কুলের পাশ থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বুধবার হিন্দু যুবক ঝুমন দাস আপনের ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে ধরে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের অর্ধশতাধিক হিন্দুবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে একটি এবং হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে দিরাইয়ের তাড়ল ইউনিয়নের ওয়ার্ড ইউপি সদস্য ও তাড়ল ইউনিয়নের ঐ ওয়ার্ডের যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। শহীদুল ইসলাম স্বাধীনের বাড়ি শাল্লা উপজেলার পার্শ্ববর্তী দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের নাচনি গ্রামে। আর হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হকের বিরুদ্ধে ফেইসবুকে স্ট্যাটাসকে কাজে লাগিয়ে স্বাধীন মেম্বারের নেতৃত্বে হিন্দু গ্রামে হামলা চালানো হয়। এ ঘটনায় গত শুক্রবারে ২২জনসহ ৮জন মিলে ৩০জনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার মো: মিজানুর রহমান হামলার প্রধান আসামী স্বাধীন মেম্বারসহ এ পর্যন্ত ৩০জনকে আটক করা হয়েছে।
সিরাজুল ইসলাম শ্যামল
২০,০৩,২১






