পাকা রাস্তা ও প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি

বুধবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের আহসানমারা ব্রীজ হতে – জগজীবনপুর গ্রামের পাকা রাস্তা ও জগজীবনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি। এসময় তিনি বলেন আমার নির্বাচনী এলাকার উন্নয়নে আমি সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছি। আমি কথা দিয়েছিলাম আপনাদের দীর্ঘদিনের যোগাযোগের কষ্ট লাঘবে আমি কাজ করব। আমি সেটি করেছি। আমি কথা দিলে কথা রাখার চেষ্টা করি। রাস্তা করে দিয়েছি বিদ্যালয়ের নতুন ভবন করে দিয়েছি আপনারা সন্তানদের সুশিক্ষিত মানুষ হিসাবে গড়ে তুলুন।তিনি বলেন আমার নির্বাচনী এলাকার সকল গ্রামেই পর্যায়ক্রমে পাকা সড়ক নির্মাণ করা হবে। কাঠইর ইউনিয়নে আমি শতভাগ পাকা রাস্তা নির্মাণের কাছাকাছি আছি।অচিরেই কাঠইর ইউনিয়নের সকল গ্রামকে আমরা পাকা রাস্তার আওতায় নিয়ে আসব। কাঠইর ইউনিয়নের একমাত্র উচ্চ বিদ্যালয়ে আমি চারতলা ভবন দিয়েছি সেটির কাজ শুরু করা হয়েছে। অষ্টগ্রাম রাসগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের এমপিও ভূক্তি আমি করেছি । আপনারা আমাকে সহযোগিতা করুন আমি উন্নয়ন দিব। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী জনাব আনোয়ার হুসেন জগজীবনপুর গ্রামের তাজুল ইসলাম বুরহান উদ্দিন ছাদক আলী মেম্বার কামরুল ইসলাম ফারুক মিয়া আশরাফ উদ্দিন আব্দুল আলিম প্রমূখ। উল্লেখ্য সুনামগঞ্জ এলজিইডির বাস্তবায়নে কাজ দুটির ব্যয় করা হয়েছে ২ কোটি টাকা ।
সিরাজুল ইসলাম শ্যামল
১৭,০৩,২১

এই সংবাদটি 185 বার পঠিত হয়েছে