বিশেষ প্রতিনিধি
বর্ষীয়ান রাজনীতিবিদ, জাতীয় পাটির সাবেক প্রেসিডিয়াম সদ্যস ও বর্তমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য, লন্ডন টাওয়ার হেমলেন্টস এর সাবেক কাউন্সিার, লন্ডন মহানগর জাপার সহ-সভাপতি, পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক ও রুহুল আমীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহুল আমিন।
বুধবার (১৭ই মার্চ) এক শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান রুহুল আমিন।
রুহুল আমিন বলেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে প্রয়াত মওদুদ আহমদ দেশ ও জাতির কল্যাণে অনেক কীর্তি গড়েছেন। মওদুদ আহমদের মৃত্যুতে এক কিংবদন্তী রাজনৈতিক নেতার জীবনাবসান হলো। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে।






