ছাতকে বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী ও  জাতীয় শিশু দিবস পালিত 

  • জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
ছাতকে জাতির পিতা বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। বুধবার সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি সকালে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর মূর‌্যালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুস্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে শুরু হয়া কর্মসূচী গুলোর মধ্যে ছিল উপজেলা চত্তর হতে শহরতলীর মাধবপুর এরাকার শিখা সতের পর্যন্ত বঙ্গবন্ধু মেরাথন দৌড় প্রতিযোগীতা, সকাল ১১টায় শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা রির্সোস সেন্টারের ইন্সষ্ট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু শাহাদত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন চন্দ্র রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক সরকারী বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য লিটন ঘোষ, ফখর উদ্দিন স্বপন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন আহমদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন প্রমূখ।
এদিকে, ছাতক পৌরসভার উদ্যোগে স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আনুষ্টানিক ভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কেটে বিভিন্ন অনুষ্টানের শুরু করেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। পরে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এসময় পৌর কাউন্সিলরবৃন্দ কর্মকর্তা-কর্মচারীগন ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ##

এই সংবাদটি 160 বার পঠিত হয়েছে