ইতিহাসের মহানায়ক বঙ্গঁবন্ধু’র একশত একতম জন্মদিন আজ।

রফিকুল ইসলাম মামুন, স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মনেয়া হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের একশত একতম জন্মদিন আজ।
ইতিহাসের এই মহানায়কের জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসাবে পালিত হয়ে আসছে আমাদের এই দেশে।
বঙ্গঁবন্ধু জন্ম নিয়েছিলেন বলে আজ স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলা আমরা পেয়েছি এটা অস্বীকার করার কোন অবকাশ নাই, রাজনৈতিক ভিন্নমতাবলম্বী কেউ যদি এতে দ্বিমত পোষণ করেন তাহলো সেটা হবে তার হীনমানসিকতার বহিঃপ্রকাশ। আমি বলবো একটিবার হলেও আপনি বঙ্গঁবন্ধুর আত্মজীবনী পড়ুন তখনি বুঝতে পারবেন বঙ্গঁবন্ধু সত্যিই একজন দেশপ্রেমিক, বঙ্গঁবন্ধু মানেই বাংলাদেশ। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে তবে আপনি যদি স্বাধীন বাংলার সঠিক ইতিহাস খুঁজেন দেখবেন এ দেশের আলো, মাটি, বাতাসে বঙ্গঁবন্ধু রয়েছেন মিশে।

এই সংবাদটি 142 বার পঠিত হয়েছে