শাহজাহান আলীঃবগুড়া জেলা প্রতিনিধঃ
বগুড়ার শিকারপুরে এক কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে বেলাল হোসেন (২৫) নামে এক শ্রমিকের আকাল মৃত্যু হয়েছে।
জানা যায়, ১৩ মার্চ (শনিবার) ভোর রাতে বগুড়ার শিকারপুরের নেংরাবাজার এলাকায় অবস্থিত এক কয়েল
কারখানায় এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত গতিতে ঘটনাস্হলে পৌঁছে ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত শ্রমিক বেলাল হোসেনের মরদেহ উদ্ধার করেন।
উদ্ধার কারি ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিক ভাবে ধারনা করনা করছেন,বৈদুত্যিক শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাতে এ দুর্ঘটনা ঘটতে পারে।
এ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা নিশ্চিত করে বগুড়া ফায়ার সার্ভিসের পরিচালক আব্দুল হামিদ জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির কি পরিমান হয়েছে তদন্তের পর জানা যাবে বলেও তিনি জানান।






