ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলার ৪ নং কালারুকা ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম করছকালি যুবসমাজ কতৃক আয়োজিত বিরাট ফুটবল টুনামেন্ট প্রতিযোগিতা, আগামী ১৮ মার্চ ২০২১ ইংরেজী রোজ বৃহস্পতিবার বিকাল ০২.০০ ঘটিকায় করছকালি গ্রামের পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হইবে।
উক্ত খেলাটিতে প্রথম পুরস্কার হিসাবে থাকছে ১টি ফ্রিজ(নতুন) দাতা অদুদ আলম, বর্তমান চেয়ারম্যান কালারুকা ইউ/পি,
দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকছে ১টি ২২” এলইডি টিভি দাতা তাজ উদ্দিন, সম্ভাব্য মেম্বার প্রার্থী ৫নং ওয়ার্ড।
উদ্বোধনী খেলায় রয়েছে ১টি ১৪” টিভি দাতা ফয়সল আহমেদ সৌদি প্রবাসী- (সাবেক ফুটবলার)
খেলায় এন্ট্রি ফিস হিসাবে থাকছে একহাজার পাঁচ টাকা মাত্র। খেলাটি ১৬ টিমের সীমাবদ্ধ থাকবে।
এতে সকল ক্রীড়ামোদী বৃন্দকে উপস্থিত হওয়ার জন্য আয়োজক কমিটি আমন্ত্রণ জানিয়েছেন
বিস্তারিত পোস্টারে দেওয়া আছে।
এই খেলাটি সম্প্রচার করবে “সিলেট তথ্যানুসন্ধান” চ্যানেলটি।






