সুনামগঞ্জে রিহান স্মৃতি’ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি ঃ
একজন ক্রীড়ামোদী রিহান। ফুটবল ও ক্রিকেট খেলায় একজন ভালো খেলোয়ার হিসেবে তার সুনাম ছিল। সবে মাত্র পড়াশোনা সমাপ্ত করে রিহান। স্বল্প আয়ের পরিবারে জন্ম নেওয়া রিহান বাবা-মাকে সাংসারিক কাজে সহযোগিতা করার জন্য বাবা-মার কষ্ট উপার্জিত সহায় সম্পত্তি খুইয়ে প্রবাসের উদ্দেশ্যে যাওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। হঠাৎ সোস্যাল মিডিয়ায় আত্বীয়-স্বজন ও বন্ধু বান্ধবের চোখে ভেসে উঠল তার মর্মান্তিক নিহতের ঘটনা। ইতালি যাওয়ার পথে ক্রীড়া প্রেমিক এই যুবক নিহতদ হন। এখনও তার নিহত হওয়ার মুল ঘটনা জানতে পারেননি তার স্বজনরা। দীর্ঘ একমাস যাবত বড়ঘাট গ্রামের রিহানের বন্ধুরা ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে আসছিলেন। কথা ছিল রিহান ফেইসবুক লাইভে তার প্রিয় বন্ধুদের টুর্ণামেন্ট উপভোগ করবে। কিন্তু , বিধাতার নির্মম পরিহাস তার বন্ধুরা আজ তাকে ফেইসবুক লাইভে না পেয়ে কাঁদছে। তারা তাদের বন্ধুর নামে ফুটবল টুর্ণামেন্টকে উৎসর্গ করছে। রিহানের বাড়ি জাউয়ার পাইগাঁও গ্রামে। গয়াস মিয়ার দুই ছেলে ও এক মেয়ে। রিহান তার নানার বাড়ি বড়ঘাট গ্রামে বড় হয়ে ওঠে।
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বড়ঘাট গ্রামের মাঠে মাহমুদুল হাসান রিহান স্মৃতি বড়ঘাট ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। ১২ মার্চ শুক্রবার এই ফুটবল টুর্ণামেন্ট রিহান এর সহপাঠীরা আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্হিত ছিলেন গ্রামের মুরব্বি আব্দুস সোবহান, নুরুল আমীন, ব্যবসায়ী আব্দুল মতিন , শিক্ষক জামাল উদ্দিন, রেড ক্রিসেন্ট সোসাইটির এমদাদুল হক শাহজাহান, সাবেক ডিস্ট্রিক ফুটবলার কামাল উদ্দিন তুলা মিয়া, শিক্ষক মুহাম্মদ আমিনুল হক, গোলাম নবী, সাবেক ফুটবলার আলমগীর, শামসুল হক পিপল, জসিম উদ্দিন, শফিকুল হক, মনির উদ্দিন, সালেহ আহমদ, মনির উদ্দিন, খেলার আয়োজক কমিটির জুনায়েদ আহমদ, আজিজুল হক, রেজওয়ানুল হক তিলক, জিয়াউল হক, সাদ্দাম হোসেন, ইয়াহইয়া হাসান, হুমায়ুন প্রমুখ। উদ্বোধনী খেলায় মোল্লাপাড়া ইউনিয়নের আলমপুর একাদশ ও লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও একাদশ অংশ গ্রহন করে। এছাড়াও রিহানের সহপাঠী বন্ধুরা তার রুহের মাগফেরাতের জন্য দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করেন।

সিরাজুল ইসলাম শ্যামল
১২,০৩,২১

এই সংবাদটি 294 বার পঠিত হয়েছে