মাহমুদ উস সামাদ চৌধুরী’র মৃত্যুতে জাপা নেতা রুহুল আমিনের শোক

জাহাঙ্গীর আলম চৌধুরীঃ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাপা কেন্দ্রিয় কমিটির সদস্য, লন্ডন টাওয়ার হেমলেন্টস এর সাবেক কাউন্সিার, লন্ডন মহানগর জাপার সহ-সভাপতি, পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক ও রুহুল আমীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহুল আমিন।

তিনি এক শোকবার্তায় মাহমুদ উস সামাদ চৌধুরী’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় রুহুল আমিন বলেন, সিলেট ৩ আসনের মাটি ও মানুষের নেতা ছিলেন মাহমুদ উস সামাদ চৌধুরী। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সুখে-দুঃখে তিনি পাশে থাকতেন। তাঁকে হারিয়ে সিলেটবাসী একজন অভিভাবক হারিয়েছেন। এ শূন্যতা পুরণ হবার নয়।##

এই সংবাদটি 116 বার পঠিত হয়েছে