“নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় স্থাপিত বেগুন ফসল প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠান,,

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
রবি মৌসুমে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় স্থাপিত বেগুন ফসল প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কীটনাশক মুক্ত সবজি চাষে কৃষক কৃষাণীদের মধ্যে উৎসাহ বাড়ানোর লক্ষে মাঠ দিবসের কার্যক্রম হয়ে আসছে।
বুধবার (১০ মার্চ) বেলা ১১ টায় সুরমা ইউনিয়নের ভূজনা শাহজাহানের বাড়ির সামনে হানিফ মিয়ার সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার বাবুল চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, সাংবাদিক হারুন অর রশিদ, উপ-সহকারী কৃষি অফিসার আবুল খায়ের, সফল কৃষক শাহজাহান, জবর আলী।
এসময় কৃষক- কৃষাণীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, তাজুল ইসলাম, হযরত আলী, জয়নাল, নুরুল হক, রহিম মিয়া, নোয়াব আলী, মোয়াজ্জিন হোসেন, শাহজাহান, মজিদ, মোতালিব, রুবিনা আক্তার , জাহানারা, মমতাজ, গিয়াস উদ্দিন, আলাউদ্দিন প্রমূখ।

উল্লেখঃ মাঠ দিবস শেষে কৃষকদের সবজি বাগানের সফলতা ঘুরে দেখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন এসময় তিনি বলেন, মাঠ দিবসের মাধ্যমে কৃষি ও কৃষকের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। দেশে এখনও নিরাপদ খাদ্যের সংকট রয়েছে। তাই কৃষকদের সে বিষয়ে পরামর্শ সহযোগীতা দিতে কৃষি বিভাগ কাজ করছে।

এই সংবাদটি 204 বার পঠিত হয়েছে