ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভার উদ্যোগে নারী দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর সচিব খান মোহাম্মদ ফারাবী। পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি, পৌর মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলীর সভাপতিত্বে ও পৌরস্কুলের প্রধান শিক্ষক মানিক মিয়া লিটুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মহিলা কাউন্সিলর রত্না রানী মালাকার, নূরেছা বেগম, প্রধান শিক্ষক ফারুক আহমদ।
বক্তব্য রাখেন, পৌরসভার নাজির আহমদ, অজিত কুমার দাস, টিবলু পাল, সুব্রত হালদার, শিক্ষিকা নাহারিন আক্তার, দিপ্তী রানী নাথ, নিজাম উদ্দিন, স্বপ্না ভট্টাচার্য্য, আলেয়া বেগম, আম্বিয়া বেগম, আয়েশা আক্তার, বিনা রানী দাস, সাবিনা ইয়াসমিন, অর্চনা মালাকার, রেহানা পারভিন, চিত্রা ঘোষ, দিপ্তী দাস প্রমুখ। র্যালীতে বিভিন্ননারী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষিকা, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।






