দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের সােনাপুর (এসইএসডিপি) মডেল উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্তিকরণ ও ২ কোটি ৩৩ লাখ টাকা ব্যায়ে নির্মিত সােনাপুর ব্রিজ শুভ উদ্বোধন উপলক্ষে বিশাল সংবর্ধনা।
সোমবার (৮ মার্চ) বিকালে সোনাপুর (এসইএসডিপি) মডেল উচ্চ বিদ্যালয় মাঠে
ম্যানেজিং কমিটির সভাপতি সমরুজ আলীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা রুয়েল আহমদ তালুকদারের সঞ্চালনায় সংবর্ধিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন ২২৮ সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, পান্ডার গাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির, অন্যান্যদের মধ্য বক্তব্য রাখছেন, দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মােঃ একরামুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মােহাম্মদ আজাদুর রহমান ভূইয়া, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মােহাম্মদ ছিদ্দিকুর রহমান, ও স্থানীয় আওয়ামীলীগ এর সহযােগী সংগঠনের লেতুবৃন্দ।
এছাড়াও প্রধান অতিথিকে সংবর্ধিত করতে পান্ডার গাঁও ইউনিয়ন থেকে বিশাল মিছিল সহকারে কয়েক শত লোক নিয়ে আসেন লন্ডন প্রবাসী হুমায়ুন কবির। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন।






