পল্লীবন্ধু এরশাদ এদেশের আপামর মানুষের কাছে প্রিয় নেতা ছিলেন মিসবাহ্ এমপি।

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত সোমবার দুপুরে হাছননগরস্থ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে সুনামগঞ্জ জেলা জাতীয় মহিলা পার্টির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় হুইপ ও জেলা জাতীয় পার্টির আহবায়ক পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে পীর মিসবাহ্ এমপি সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের রুহের মাগফেরাত কামনা করে বলেন,পল্লীবন্ধু এরশাদ এদেশের আপামর মানুষের কাছে প্রিয় নেতা ছিলেন। তারও স্বপ্ন ছিল বাংলাদেশ একদিন উন্নয়নের শীর্ষে পৌঁছাবে মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে। তার সময়ে করা উন্নয়ন আজও মানুষেরা হৃদয়ে লালন করেন। পল্লীবন্ধুর মৃত্যুর পরে তার রক্তের উত্তারাধিকার স্নেহের ছোট ভাই জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে দায়িত্বে আছেন। বাংলাদেশের রাজনীতিতে জিএম কাদের একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে সর্ব মহলেই সমাদৃত। এমন নেতৃত্ব আমাদের জন্য গর্বের অহংকারের। জেলা মহিলা পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় আমি মাননীয় চেয়ারম্যান জিএম কাদের এমপি মহাসচিব জিয়া উদ্দিন আহমদ বাবলু ও জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় আহবায়ক সাবেক মন্ত্রী সালমা ইসলাম এমপি কে অভিনন্দন জানাই। পীর মিসবাহ্ এমপি বলেন আজকে যারা সুনামগঞ্জে মহিলা পার্টির আহবায়ক কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন আমি তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি বিশ্বাস করি আগামী দিনে এই কমিটি সুনামগঞ্জ জেলায় আমাদের কে শক্তিশালী জাতীয় মহিলা পার্টি উপহার দিবেন। যাকে আহবায়ক করা হয়েছে নারী নেত্রী পিয়ারা বেগম তিনি গত পৌর নির্বাচনে বিপুল ভোটে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার মেধা ও শ্রমে এজেলায় জাতীয় মহিলা পার্টি প্রতিটি উপজেলায় শক্তিশালী সংগঠণ হিসাবে গড়ে উঠবে। পীর মিসবাহ্ বলেন আপনাদের সকল প্রয়োজনে আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন। আপনারা নিজেদের এলাকার উন্নয়নের অংশীদার হোন মানুষের পাশে দাড়ান আমি আপনাদের সাথে আছি। মানুষের কাছে যান মানুষ আমাদের ভালবাসে জাতীয় পার্টিকে ভালবাসে। আগামী দিনে আমরাই সম্ভাবনাময় দল। আমাদের কে শক্তি সঞ্চয় করতে হবে আগামীর জন্য। সেই শক্তি সঞ্চয় করতে হলে নারীদেরকে আরো বেশী করে আমাদের পার্টিতে সম্পৃক্ত করতে হবে।তিনি বলেন আজ আন্তর্জাতিক নারী দিবস এই দিনে আমি সকল নারীদের প্রতি শ্রদ্ধা জানাই। দেশের অর্ধেক জনসংখ্যাই নারী। এই নারীদের বঞ্চিত রেখে একটি দেশ কখনই এগিয়ে যেতে পারেনা। আপনারা নারীরা রাজনীতিতে এগিয়ে আসুন নিজের অধিকার প্রতিষ্ঠা করুন। শুধু রাজনীতি নয় কর্মক্ষেত্রে অবদান রাখুন দেশ এগিয়ে যাবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। পীর মিসবাহ্ বলেন জেলার প্রতিটি উপজেলায় অচিরেই মহিলা পার্টির কমিটি গঠণ করার কার্যক্রম শুরু করতে হবে। সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় জাতীয় মহিলা পার্টির শক্তিশালী অবস্থানের কথা স্মরণ করে তিনি বলেন এদুটি উপজেলার মতকরে সকল উপজেলায় আমি মহিলা পার্টির কমিটি চাই। সর্বাত্মক সহযোগিতা থাকবে আমার। প্রয়োজনে আমি নিজেও সকল উপজেলা সম্মেলনে উপস্থিত থাকব।আমি সংগঠণ চাই শক্তিশালী সংগঠণ। তোমরা শক্তিশালী হলে জাতীয় পার্টি শক্তিশালী হবে সেই শক্তি নিয়ে আমরা আগামী দিনে বিজয়ী হতে চাই।
জাতীয় মহিলা পার্টি সুনামগঞ্জ জেলার আহবায়ক ও সুনামগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর পিয়ারা বেগমের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক ফরিদা বেগমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য সচিব মনির উদ্দিন মনির সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সুনামগঞ্জ জেলার সভাপতি আব্দুল কাদির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রিয় সদস্য আব্দুল কদ্দুস প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা পার্টির যুগ্ন আহবায়ক কবিতা বেগম মহিলা পার্টির আহবায়ক কমিটির

সিরাজুল ইসলাম শ্যামল
০৮,০৩,২১

এই সংবাদটি 188 বার পঠিত হয়েছে