দিরাইয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

দিরাই প্রতিনিধি,সুনামগঞ্জ

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গ বৈসম্য সমতার উদ্দেশ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয়। বিশ্বব্যাপী নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে পালিত হয় এই দিনটি। এরই ধারাবাহিকতায় ‘করোনাকালীন নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই শ্লোগান-কে সামনে রেখে সোমবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের টুক দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রসপারিটি টিম, টিএমএসএস (হাওড়) এর আয়ােজনে,প্রসপারিটি যুব ফোরাম ও কিশােরী ক্লাব, করিমপুর দিরাইয়ের সহযােগিতায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রসপারিটি টিম, টিএমএসএস প্রকল্পের দিরাই উপজেলা সহকারী পরিচালক আলমগীর আলমের সভাপতিত্বে, এসিস্টেন্ট টেকনিক্যাল অফিসার দিরাই জহিরুল হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন টুক দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পী রানী দাস, স্বাগত বক্তব্য রাখেন টেকনিক্যাল অফিসার টি এম এস এস রবিউল ইসলাম, সৈকত হোসেন, করিমপুর ইউপি যুব ফোরামের সদস্য সাংবাদিক মুহিবুর রহমান তালুকদার, করিমপুর কিশােরী ক্লাবের সভাপতি লিমা আক্তার, মা ও শিশু ফোরামের সদস্য জেসমিন আক্তার প্রমুখ।

আলোচনা সভার পর করিমপুর ইউপি যুব ফোরাম ও করিমপুর ইউপি কিশােরী ক্লাবের মধ্যে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে অংশগ্রহণ করেন যুব ফোরাম ও কিশোরী ক্লাবের সদস্যরা পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার তুলে দেন অতিথিরা।

এই সংবাদটি 179 বার পঠিত হয়েছে