শাহজাহান আলী, রাজশাহী রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল গ্রামে ৩য় শ্রেণির পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবু তালেব ( ৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ।
৩১ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের চকনাথখোলা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে আবু তালেব(৬৫) একই এলাকার জোতিন রবিদাশ এর মেয়ে,
স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রীর সঙ্গে এ ঘটনা ঘটায়েছে।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্ল্যা চকনাথখোলা গ্রামের বৃদ্ধ আবু তালেব তৃতীয় শ্রেণির ছাত্রীকে কৌশলে বাড়ির পাশে জঙ্গলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা চালায়।
এ সময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে এসে বৃদ্ধ আবু তালেবকে আটক করে। পরে সংবাদ পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা জোতিন রবিদাশ বাদী হয়ে থানায় মামলা করেন।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে ধর্ষণ চেষ্টাকারী ৬৫ বছরের বৃদ্ধ আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে।






