দামোধরতপী ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পন্ন।
জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
খেলাধুলায় বাড়ে বল-মাদক ছেড়ে মাঠে চল, এই শ্লোগানকে সামনে রেখে দক্ষিন সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মধ্যম বার ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে।
শনিবার বিকেলে ইউনিয়নের দামোধরতপী নতুনবাজার সংলগ্ন খেলার মাঠে কেয়ান স্টার আলমপুর ও তোরাণ উদ্দিন স্মৃতি ফুটবল ক্লাব মাহমুদপুরে মধ্যে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা শেষে অনুষ্টিত পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি’র একান্ত সচিব আবুল হাসানাত বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে। খেলাধুলা মানুষের মনকে সতেজ রাখে। খেলাধুলার মাধ্যমে সৃষ্টি হয় সামাজিক বন্ধন। আর উন্নত সামাজ ও দেশ গড়তে ক্রীড়া গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা যায়। তাই এ ধরণের ছোট ছোট আয়োজন করা একান্ত আবশ্যক। ফুটবর সহ যে কোন খেলাধুলায় আমাদের সকলকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। এসময় খেলায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, মাননীয় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি মহোদয় সুনামগঞ্জ শহরকে আধুনিক করার লক্ষ্য অনেক উন্নয়ন কাজ করে যাচ্ছেন। আগামীতে পরিকল্পনামন্ত্রী মহোদয়ের মাধ্যমে এই মাঠকে একটি আধুনিক মিনি স্টেডিয়ামে রুপান্তর করা হবে।
পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল হক বেগ’র সভাপতিত্বে ও ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব দামোধরতপী সভাপতি কামরুল তালুকদার রায়হানের পরিচলনায় অনুষ্টিত পুরষ্কার বিতরণী সভায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবু কালাম, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক খান, সাবেক মেম্বার আরজক আলী, সাবেক ফুটবলার মোফাজ্জল আলী, আকবর আলী, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও তোরাণ উদ্দিন স্মৃতি ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইরান উদ্দিন, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল করিম, ইউপি সদস্য ইয়াহিয়া আহমেদ সুমন, সাংবাদিক এমএ কাসেম চৌধুরী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হোসেন শিপন প্রমূখ।
এসময়, স্থানীয় মুরব্বি ঈসমাইল আলী, উকিল আলী তালুকদার, সাবেক ফুটবলার সুনুর আলী, জয়নাল আবেদীন, জালাল উদ্দিন, রাসেল আহমেদ, ওবায়দুল হক মিলন, আব্দুল গফ্ফার, নুর উদ্দিন, আলমগীর আলম চৌধুরী, মঈন উদ্দিন, কছির মিয়া তালুকদার, শাহজাহান তালুকদার, শাহেদ আহমদ তালুকদার, হোসেন আলী, পুরুষ্কার দাতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন চৌধুরী, পুরুষ্কারঃ দাতা সৌদিআরব প্রবাসী দেলোয়ার হোসেন দ্বারা মিয়া তালুকদার প্রমূখ সহ দামোধরতপী, মাহমদুপুর, আলমপুর, চুড়খাই, বেতকুনা, নোয়াগাঁও, ডিগারকান্দি, নাজিমপুর, গোড়াডুম্ভুর, মনবেগ ও পিটাপই গ্রাম সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ফুটবল প্রেমী কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্টিত খেলায় নির্ধারীত সময় ৬০ মিনিটের মধ্যে কোন দল গোল করতে না পাড়ায় ট্রাইবেকারে ৫-৪ গোলে কেয়ান স্টার ফুটবল ক্লাব আলমপুরকে পরাজিত করে তোরাণ উদ্দিন স্মৃতি ফুটবল ক্লাব মাহমুদপুর বিজয়ী হয়।
টুর্নামেন্ট পরিচালনা করেন, বাংলাদেশ বাফুফে’র ২য় শ্রেণির রেফারি আশারাফুল আলম। সহকারী হিসেব মাঠে ছিলেন আজহারুল ইসলাম ও মামুন আহমদ।
মাঠে ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন শহিদুল ইসলাম রেদুয়ান।
অনুষ্টিত টুর্নামেন্টে বিভিন্ন এলাকার প্রায় ২০টি দল গ্রহন করে।
খেলায় প্রথম পুরুষ্কার প্রদান করেন, সৌদিআরব প্রবাসী দেলোয়ার হোসেন দ্বারা মিয়া তালুকদার,
খেলায় ২য় পুরষ্কার প্রদান করেন দোবাই প্রবাসী কয়ছ আহমদ তালুকদার এবং ৩য় পুরষ্কার প্রদান করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ব্যবসায়ী কামাল হোসেন চৌধুরী।
“ডিএমিস” ফুটবল ক্লাবের সভাপতি সাবেক ফুটবলার জয়নাল আবেদীন এ প্রতিবেদককে বলেন, আমাদের ক্লাবের পক্ষ থেক প্রতি বছরেই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছি। এলাকার মুরব্বিয়ান, যুবক ও প্রবাসী ভাইদের সহযোগিতায় এর আগেও আরো অনেক টুর্নামেন্ট সফল ভাবে সম্পন্ন করেছি। আগামীতেও আমরা আমাদের এ ধারাবাহিকতা বজায় রেখে ফুটল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ফুটবল প্রেমী দর্শকবৃন্দকে আনন্দ দেয়ার চেষ্টা অব্যাহত থাকবে।
পুরষ্কার বিতরণী সভায় বিশেষ অতিথি বৃন্দেকে সাথে নিয়ে বিজয়ী দল তোরাণ উদ্দিন স্মৃতি ফুটবল ক্লাব মাহমুদপুর এর খেলোয়ারদের হাতে ১ম পুরুষ্কার এবং কেয়ান স্টার স্পোর্টিং ক্লাব আলমপুর এর খেলোয়ারদের হাতে ২য় পুরুষ্কার ও সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব নান্সীর খেলোয়ারদের হাতে ৩য় পুরুষ্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মহোদয় একান্ত সচিব প্রধান অতিথি আবুল হাসানত।##






