স্পেনের বার্সেলোনা থেকে লাশ হয়ে ফিরলেন, ছাতকের জুনেদ আহমদ নামের এক রেমিট্যান্স যোদ্ধা

  • ছাতক প্রতিনিধঃ

স্পেনের বার্সেলোনা থেকে লাশ হয়ে ফিরলেন, ছাতকের জুনেদ আহমদ নামের এক রেমিট্যান্স যোদ্ধা। গত ২১ জানুয়ারি বৃহস্পতিবার স্পেনের বার্সালোনার ডেলমার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বুধবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ এসে পৌঁছেছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারী) উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের নিজ বাড়ী বিশ্বম্ভরপুর গ্রামে সকাল ১১ টায় ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। গত ২৮ জানুয়ারী বৃহস্পতিবার বার্সালোনার শাহজালাল জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। মরহুম জুনেদ আহমদ বিশ্বম্ভরপুর গ্রামের প্রবাসী লিয়াকত আলীর পুত্র। করোনা মহামারীর প্রথম দিকে তার ব্রেইন টিউমার ধরা পড়লে তাকে বার্সালোনার ডেলমার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে অপারেশনের পর দীর্ঘদিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি। একসময় তার জ্ঞান ফিরে আসলে ধীরে ধীরে ভিডিও কলে দেশে-বিদেশে থাকা পরিবারের লোকজনদের সাথে একাধিকবার কথা বলেছেন। ২০ জানুয়ারীও ভিডিও কলে স্ত্রী ফারজানাকে সাথে নিয়ে তিনি পরিবারের লোকজনের সাথে কথা বলেছেন বলে পরিবারসূত্র জানিয়েছে। ২১ জানুয়ারি বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় বার্সালোনার ডেলমার হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ রেমিট্যান্স যোদ্ধা।##

এই সংবাদটি 129 বার পঠিত হয়েছে